বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে সরকার বেকারীকে ১৫ হাজার টাকা জরিমান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় সরকার বেকারীকে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৪ আগস্ট) বিকালের দিকে পৌরসদরের উত্তর সারুটিয়া মহল্লায় সরকার বেকারীকে সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজি এ আদেশ দেন।
এ সময় স্যানেটারী ইন্সেপেক্টর মো. নুরুল ইসলাম ও ভাঙ্গুড়া থানা পুলিশের কর্মকর্তা ও সরকার বেকারীর সত্বাধিকারী শাহীন উপস্থিত ছিলেন।

জানা গেছে, উত্তর সারুটিয়া মহল্লার সরকার বেকারী দীর্ঘদিন ধরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণসহ বাজার জাত করে আসছেন। এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার সহকারি কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজি পরিদর্শন শেষে উক্ত ঘটনার সত্যতা পান এবং তিনি ১৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তাসমীয়া আক্তার বলেন, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ মোতাবেক ১৫ হাজার টাকা অর্থ দন্ডাদেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর