শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বেনাপোলে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৫২ অপরাহ্ন

যশোরের বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন আটক।

শুক্রবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ  অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন  দূর্গাপুর এলাকায় থেকে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত পলাতক আসামী বেনাপোল পোট থানার দূর্গাপুর গ্রামের বাহার আলী মোল্লার ছেলে আনোয়ারুল ইসলাম (৩৮) ও জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী একই গ্রামের মোহাম্মদ  আফিল উদ্দিন মোল্লা ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২) তাদের কে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, শুক্রবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ  অভিযান পরিচালনা করে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন  সাজাপ্রাপ্ত আসামিসহ ২জন আটক করি। গ্রেফতার আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর