বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

মরা গরুর মাংস বিক্রির চেষ্টা করায় ২ কসাইকে জরিমানা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় মরা গরু জবাই করে বিক্রির চেষ্টার অভিযোগে এলাকাবাসীর হাতে আটক হয় ফরিদ হোসেন (৩০) ও স্বপন আলী (৩২) নামে দুই কসাই। পরে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা করে দুইজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার আজ বুধবার বিকালে উপজেলার উত্তর মেন্দা গ্রামে এই অভিযান চালান।

জানা যায়, ফরিদ ও স্বপন দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া শরৎনগর বাজারে শহিদুল ইসলামের মাংসের দোকানে কসাইয়ের কাজ করে। বুধবার দুপুরে তাদের একটি গরু মারা যায়। এদিন বিকালে ফরিদ ও স্বপন চাকু, ছুরি ও চাপাতি সহ মরা গরুটি একটি নছিমন গাড়িতে করে নিয়ে মণ্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের একটি নির্জন এলাকায় নিয়ে নামায়। সেখানে তারা গরুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে নছিমন গাড়িতে তুলে নিয়ে শরৎনগর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় গ্রামের বাসিন্দারা তাদেরকে আটক করে প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে মরা গরুর বিষয়টি নিশ্চিত হয়ে অভিযুক্ত ফরিদ ও স্বপনকে বিশ হাজার টাকা জরিমানা করে। উল্লেখ্য, এর আগেও এই মাংসের দোকানের মালিককে মরা গরুর মাংস বিক্রি করার অপরাধে জরিমানা করে প্রশাসন।

গ্রামের বাসিন্দারা জানায়, প্রায় ছয় মণ ওজনের মরা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে ওই দুই কসাই তাদের দোকানে নিয়ে যাচ্ছিল। এত বড় অপকর্ম অপরাধ মাত্র ২০ হাজার টাকা জরিমানা। এর আগেও এই মাংসের দোকানের মালিক এমন অপকর্ম করেছে। প্রত্যেকবারই সামান্য জরিমানা করায় এরা বারবারই এমন অপরাধ করার সাহস পাচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার বলেন, মরা গরুর মাংস বিক্রির জন্য প্রস্তুত করায় দুই ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয়বার এমন অপরাধ করলে তাদেরকে দুই বছর পর্যন্ত জেল দেয়ার বিধান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর