শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বেনাপোল চেকপোস্টে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কাস্টমস শুল্ক কর্মকর্তারা

বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস শুল্ক কর্মকর্তারা।
রবিবার বিকাল ৩টার সময় সিসিটিভির ফুটেজ দেখে কাস্টমস কর্মকর্তারা ওই পাচারকারীকে ধাওয়া দিলে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে ব্যাগের ভেতরে থাকা বারোটি মদের বোতল উদ্ধার করেন তারা।
এ বিষয়ে কাস্টমস সুপার (সুপারিন্টেন্ড) মোসাম্মত শারমিন আক্তার জানান, সিসিক্যামেরার মাধ্যমে দেখা যায় অবৈধভাবে জিরো পয়েন্ট থেকে একটি কাল স্কুল ব্যাগ পার হচ্ছে।
তাৎক্ষণিক ভাবে ডিউটিরত অবস্থায় কাস্টমস ইন্সপেক্টর মোছা : জেমি খাতুন এর নেতৃত্বে কাস্টমস ইন্সপেক্টর মেজবা উল হক, সজিব হোসেন ও নজরুল ইসলাম ধাওয়া দিলে মদ বহনকারী ব্যক্তিটি একটি স্কুল ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসময় ওই স্কুল ব্যাগ থেকে অবৈধভাবে ভারত থেকে আসা ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৪ হাজার টাকা। উদ্ধারকৃত মদ কাস্টমস এর ট্রেজারী শাখায় জমা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর