শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সাপাহারে ভাংচুর ও চুরি মামলায় গ্রেপ্তার-১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহারে গোডাউন ঘর ভাংচুর ও চুরি মামলায় আপেল হোসেন (৩০) নামে একজন কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১৫ মে সাপাহার থানায় উনারবী মডেল টাউন এলাকার মৃত মহির উদ্দীনের ছেলে রেজাউল করিম তাঁর গোডাউন ঘর ভাংচুর ও মালামাল চুরির অভিযোগে ৭ জন ব্যক্তিকে বিবাদী করে একটি লিখিত আবেদন করেন। বৃহস্পতিবার অভিযোগটি মামলায় নথিভুক্ত হলে ওই দিন রাতে আপেল হোসেন কে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আপেল হোসেন উপজেলা সদরের দোয়ানীপাড়ার আলাউদ্দীনের ছেলে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গত ১৫ মে বেলা ১২ টার দিকে উপজেলার উনারবী মডেল টাউন এলাকার রেজাউল করিমের একটি গোডাউন ঘর ভাংচুর করে ঘরে থাকা ৫০ মন লোহার রড, ৪০ টি খালি গ্যাসের সিলিন্ডার, ২ টি ওজন মাপার মেশিন, ১০ বস্তা গম, ১০ বস্তা সরিষা এবং ২০০ টি পাটের বস্তা চুরি হয়ে যায়। যার ফলে রেজাউল করিম আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ করেন। অভিযোগটি সাপাহার থানায় মামলার নথিভুক্ত হওয়ার পর আপেল হোসেন কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন থানা পুলিশ। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর মামলাটি নথিভুক্ত এবং আপেল হোসেন কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে, মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর