শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পলাশবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ৩ কেজি গাজা সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী’র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷
এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) শাহজাহান মিয়া এর নেতৃত্বে ৩ মে বুধবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিং ডিউটি করা হয় ৷ এ সময় রংপুর টু বগুড়াগামী “রয়েল এন্টারপ্রাইজ” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর-ব- ১৩-২১৯৭, থামিয়ে চেকিং করাকালে আসামী মোছাঃ স্মৃতি আক্তার (৩০), পিতা-মোঃ মন্টু সরকার, মাতা- আঙ্গুরি বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম- বাগবাড়ী (বাঘবাড়ি সরকার পাড়া) , উপজেলা/থানা- গাবতলী, জেলা -বগুড়া এর হেফাজত হতে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৮,তারিখ-০৩/০৫/২৩, ধারা-৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর