সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে গৃহবধূকে গলা কেটে হত্যা!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূর নাম কল্পনা রানী পাল (৪০)। তিনি উপজেলার হরিপুর মৃধাপাড়া গ্রামের নিরঞ্জন পাল ওরফে নিরুর স্ত্রী। নিহত গৃহবধূ দুই সন্তানের জননী। তবে তার ছেলেরা বাড়িতে থাকেন না। সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, ঘটনার সময় স্বামী নিরঞ্জন পাল নিরু বাড়িতে ছিলেন না।

 

তিনি চায়ের দোকানদার। হরিপুর বাজারে তার দোকান বন্ধ করে রাত সাড়ে ১১টার পর বাড়ি ফিরেন তিনি। এসময় তিনি ঘরে তার স্ত্রীর গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার আরও জানান, কারা, কি কারণে ওই গৃহবধূকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর