শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় আন্তঃ জেলা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৪:১৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় আন্তঃ জেলা সংঘবদ্ধ ইজি বাইক চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোর চক্রের সদস্যদের হেফাজত থেকে একটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে।

আগৈলঝড়া থানার অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার ভালুকশী দারুল নাজাত হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে গত শুক্রবার রাতে একটি সিএনজি চুরি করে নিয়ে যায় আন্তঃ জেলা ইজিবাইক চোর চক্রের সদস্যরা। এঘটনায় সিএনজি মালিক কুদুস খান বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরে পুলিশ বিশেষ অভিযানে নামে। অভিযানে শনিবার বিকেলে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার বড় বাশাইল গ্রামের রহম আলী ঘরামীর ছেলে ইলিয়াস ঘরামী (২৯), বরিশাল সদরের পলাশপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার(২২), মুলাদী উপজেলার সেলিমপুর গ্রামের মৃত এনায়েত হোসেন এর ছেলে তারেক হোসেন ভুইয়া (২৭) ও গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে সত্তার সরদার (৩৫)। এ সময় চোর চক্রের হেফাজত থেকে চুরি যাওয়া সিএনজি বরিশাল মেট্রো-থ, ১১-১৭৭৮ উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী অফিসার থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত চার জনকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর