শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ন্দাইলে সালিশ বৈঠকে মারামারিতে প্রাণ গেল যুবকের 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের নান্দাইলে  সালিশ বৈঠকে শেষে বাড়ি ফেরার পথে দুপক্ষের মারামারিতে আঃ রাজ্জাক (৩০)নামে এক যুবক নিহত হয়েছে। উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আত্নারামপুর গ্রামে গত রাত এগারোটার এই ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত মাইজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্নারামপুর গ্রামের আওয়ালের ছেলে আলম মিয়া বছর খানেক পূর্বে একই উপজেলার খারুয়া ইউনিয়নের জামতলা গ্রামে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এই বিষয়ে সমাধানের জন্য গতরাতে দশটার দিকে স্থানীয় মধুপুর বাজারে সালিশ দরবার অনুষ্ঠিত হয়। বৈঠকে কোন সমাধান না হওয়ায় উভয় পক্ষ বাড়ি ফিরে আসার পথে আত্নারামপুর গ্রামে এসে উভয় পক্ষের মধ্যে প্রথমে  কথা-কাটাকাটি – হাতাহাতি পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা   ঘটে।এসময় দুপক্ষের মারামারি ফিরাতে আসে আঃ রাজ্জাক।এক পর্যায়ে  পতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে তৎক্ষণাৎ তার স্বজনরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তি করার পূর্বেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ভগ্নীপতি আঃ মোতালেব জানান,স্থানীয় আঃ  জব্বার, সাইফুল ইসলাম গংদ্বয় এই হত্যাকান্ডের সাথে জড়িত। নিহত আঃ রাজ্জাকের ছোট ছোট তিনটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি সন্তান প্রতিবন্ধী এমন একটি নির্মম হত্যাকান্ডের ঘটনায় পরিবার দিশেহারা হয়ে পড়েছে। আমরা এই ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করছি।
এবিষয়ে নান্দাইল মডেল থানার  অফিসার ইনচার্জ  ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখনো কাওকে আটক করা যায়নি আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর