শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

বরিশালে ৬৪ কেজি গাঁজাসহ আটক-২

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনের সড়কে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। একটি মিনি পিকআপের মধ্যে স্টিলের আলমিরার মধ্যে বিশেষ কায়দায় ৬৪ কেজি গাঁজা রাখা হয়েছিলো।

শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টিলের আলমিরাসহ একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়। এসময় আলমিরার মধ্যে বিশেষ পদ্ধতিতে রাখা ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানর পাচকিত্তা এলাকার মৃত খবির মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩০) ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে শাকিল মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, মাদকের এ বিশাল চালানটি নিয়ে তারা বরিশালে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর