শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করলে মঙ্গলবার সকালে তাদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার র‌্যাবের দায়ের করা মামলার বরাত দিয়ে জানান, বরিশাল র‌্যাব-৮সদস্যদের নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার দুপুরের উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের আলাউদ্দিন সড়কের তিন রাস্তার মোড়ে দুই ব্যক্তি অস্ত্র এবং মাদক কেনাবেচা করছে এমন খবরে সেখানে অভিযান চালায়।

অভিযানে দক্ষিণ শিহিপাশা গ্রামের নূর মোহম্মদ হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৭) এবং তার সহযোগী পশ্চিম সুজনকাঠী গ্রামের সুবোধ বেপারীর ছেলে কাজল বেপারীকে (২১) আটক করে র‌্যাব। স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে আটককৃতরা তাদের কাছে দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করে। র‌্যাব সদস্যরা রবিউল ইসলামের কাছ থেকে ৬৬পিচ ইয়াবা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। রবিউলের সহযোগী কাজলের কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা এবং ১৪ ইঞ্চি একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জামাল উদ্দিন বাদী হয়ে সোমবার রাতে আটককৃতদের থানায় হস্তান্ত করে অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-৮(২০.২.২৩)। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর