শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ভাঙ্গুড়ায় রেলওয়ের গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ে জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে বকুল সরকার (৩৬) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত বকুল ভাঙ্গুড়া পৌর সভার চৌবাড়িয়া ভদ্রপাড়া মহল্লার আলহাজ্ব মোঃ সামাদ সরকারের ছেলে ও পৌর বিএনপির (সাবেক) যুগ্ম আহ্বায়ক। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজার গরু হাটের পূর্বপাশে এ গাছ কাটতে দেখা যায়। বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনের সহকারী বুকিং মাস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বকুল সরকার গোপনে রেলওয়ে জায়গা থেকে বড় দুটি আম ও শিমুল গাছ কেটে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এরপর সেখানে অবৈধভাবে ইট বালু এনে ঘর নির্মাণ কাজ করছেন। তিনি জানান বিষয়টি জানতে পেরে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

 

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা বকুল সরকার বলেন, বাড়ি করার জন্য জায়গাটি কিনেছি। তাই গাছগুলো কাটতে হয়েছে। এটা দোষের কিছু না।

 

সিরাজগঞ্জ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ মৃধা বলেন, বিষয়টি আমি আবগত না। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর