শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

চলার পথে পাকা টয়লেট নির্মান তিনটি পরিবার অবরুদ্ধ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

প্রতিবেশী তিনটি পরিবারের সদস্যদের চলাচলের একমাত্র পথে পাকা টয়লেট নির্মাণ ও বেড়া দিয়ে আটকিয়ে দেয়ায় চরম ভোগান্তিতে পরেছে ওই পরিবারগুলো। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার মধ্য শোলক গ্রামের।

শুক্রবার দুপুরে ওই গ্রামের আজিজ খলিফার ছেলে জসিম খলিফা অভিযোগ করে বলেন, গত ১৩ বছর পূর্বে দুই শতক জমি প্রদানের বিনিময়ে প্রতিবেশী ইউসুফ আকনের বসতঘরের পার্শ্ব দিয়ে আমরা তিনটি পরিবার যাতায়াত করে আসছি। অতিসম্প্রতি আমাদের যাতায়াতের পথে পাকা টয়লেট নির্মাণ ও বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করেও কোন সুরাহা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই মাজেদুল হক বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্র্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর