শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চরমোনাই মাহফিলের এক মুসুল্লি নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহতাবস্থায় ছয়জনকে শেবাচিম ও দুই জনকে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুসুল্লি হলেন ফরিদপুরের সদরপুর এলাকার কালাম সিকদার (৪২)।

ঘটনাস্থলে থাকা সার্জেন্ট সুমন চন্দ্র সরকার বলেন, প্রিয়া এন্টারপ্রাইজ নামের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। অপরদিকে সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল নগরী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলো। এসময় দুর্ঘটনাস্থলে সাকুরা পরিবহনের বাসটি অজ্ঞাত একটি ট্রাককে ওভার টেকিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এসময় প্রিয়া এন্টারপ্রাইজের বাসটি রাস্তার পাশে গাছের উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই চরমোনাই মাহফিলগামী মুসুল্লি কালাম সিকদার নিহত হয়।

অপরদিকে একইদিন সকালে গৌরনদী-সরিকল সড়কের নলচিড়া ইউনিয়নের কুতুবপুর নামক এলাকায় বেপরোয়াগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী স্থানীয় একটি মসজিদের ইমাম হাফেজ মো. ফৈইজালি মীর (৯০) নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর