শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাসাইলে গরুর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত 

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় গরুর সাথে ধাক্কা লেগে সিয়াম হোসেন বিদ্যুৎ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল-পাথরঘাটা সড়কের কাঞ্চনপুর ইউনিয়নের কাঠালতলী এলাকায় ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
সিয়াম হোসেন উপজেলার কাঞ্চনপুর  ইউনিয়নের সৈদামপুর পশ্চিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, সিয়াম মোটরসাইকেলযোগে বাসাইল থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুর সাথে ধাক্কা লেগে পাশে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জাকারিয়া বলেন, গুরুত্বর আহত আবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, একটি গরুর ধাক্কায় সড়কে মোটরসাইকেল আরোহী পড়ে গিয়ে নিহত হন। ঘটনাটি দুঃখজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর