শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

পাবনার ২০০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

পাবনায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে পাবনা র‌্যাব ১২।
সদর উপজেলার মালঞ্চি ইউনিয়ন এর বাসুদেবপুর গ্রামস্থ বাসুদেবপুর দাখিল মাদ্রাসার পূর্ব দিকে পাকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে দুই যুবককে ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেন র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের হাড়িবাড়িয়া গ্রামের নুতু মুল্লিকের ছেলে শামীম মুল্লিক (২৯) ও নলমোড়া গ্রামের মৃত জায়েদ আলী প্রাং এর ছেলে আজাদুল ইসলাম আজাদ (৩০)।
এক প্রেস রিলিজে র‌্যাব জানান, সিরাজগঞ্জ র‌্যাব-১২”র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর নির্দেশনায় বুধবারে স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাসুদেবপুর অভিযান পরিচালনা করে ২০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,
ব্যাটারী চালিত ইজিবাইক,মোবাইল,এবং নগদ ৫২৭০ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব আরো জানান,তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। র‌্যাব-১২ কে তথ্য দিন– মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর