শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা নিহত

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

যশোরের অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাবলতলা গ্রামে। নিহতের নাম রাজু মোল্যা (৩৮) পিতা মৃত গোলাম নবী। এ ঘটনায় ভাইপো পলাতক রয়েছে। জানা গেছে, রাজু মোল্যা বৃহস্পতিবার রাতে ভাইপো রাকিব মোল্যার (২১) বাড়িতে যেয়ে ফ্রীজে আদা কুচি রাখতে  যান। এসময়  ভাইপো আদাকুচি না  রাখার জন্য নিষেধ করেন।  চাচা ভাইপো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  এক তর্কে জড়িয়ে পড়েন। এক পযার্য়ে ভাইপো রাকিব মোল্যা পাশেই  থাকা ধারালো ছুরি দিয়ে চাচা রাজুকে পিঠে ও পেটে আঘাত করে পালিয়ে যায় ।  এসময়  রাজু মোল্যা মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পরিবারে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকা জনক হলে দ্বায়িত্বরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই গতকাল শুক্রবার ভোর ৩ টার সময়  তার মৃত্যু হয়। রাকিব মোল্যা প্রেমবাগ ইউনিয়নের বাবলাতলা গ্রামের ইউিপ সদস্য খোকন মোল্যার ছেলে।
ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, এ ঘটনাটি জানার পর সব মেম্বারদের বলেছি। বিষয় টি খোঁজ খবর নিতে।  এ ব্যাপারে অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল জানান, চাকু দিয়ে ভাইপো রাকিব মোল্যা তার  চাচা  রাজুকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর