শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

রামগড়ে দুলাভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

বেলাল হোসাইন, খাগড়াছড়ি প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩, ২:০৭ অপরাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে দুলাভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্যালকের বিরুদ্ধে।সোমবার রাতে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের শ্মশানটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দীপক ঘোষ মুন্না শ্মশানটিলা এলাকার রাখাল ঘোষের ছেলে।সে পেশায় একজন রাজমিস্ত্রী।তার স্ত্রী কনিকা ও দুই ছেলে রয়েছে।
এই ঘটনায় শ্যালক সাগর ত্রিপুরা ও তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রামগড় থানা পুলিশ।

প্রত্যক্ষ্যদর্শী কয়েকজন জানান,সোমবার গভীর রাতে মদ্যপ অবস্থায় সাগর এবং তার কয়েকজন বন্ধু মুন্নাকে মারার জন্য তার বাড়ির সামনে অবস্থান নেয়।মুন্না বাড়ির সামনে আসলে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়।আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মুন্নার মৃত্যু হয়।

নিহতের পিতা রাখাল ঘোষ দাবী করেন,তার ছেলেকে সাগর ত্রিপুরা এবং তার বন্ধুরা হত্যা করেছেন।

তিনি আরো বলেন,দীর্ঘদিন ধরে তার ছেলে এবং পুত্র বধুর সম্পর্ক খারাপ যাচ্ছিলো।দুই জন আলাদা থাকছেন দীর্ঘদিন।তার পুত্রবধু কনিকা গার্মেন্টসে চাকরির সুবাধে চট্টগ্রাম থাকেন।কয়েকবার চেষ্টা করেও কনিকাকে বাড়িতে আনা যায়নি ।এ নিয়ে সামাজিক পর্যায়ে সালিশ বৈঠক বসে।বৈঠকে দুজনের ডিভোর্সের সিদ্ধান্ত হয়।এসময় শ্যালক সাগর ত্রিপুরার সাথে মুন্নার বাকবিতন্ডা হয়।ক্ষুব্ধ হয়ে সাগর মুন্নাকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদরে পাঠানো হয়েছে।আটককৃত আসামীদের ব্যপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর