শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীর কারাদন্ড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৫:০১ অপরাহ্ন

বরিশালের উজিরপুর পৌর এলাকার সিকদারপাড়ায় তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ আটক ব্যবসায়ী আব্দুর রহিমকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রহিম ওই এলাকার আলমগীর সিকদারের ছেলে। মঙ্গলবার দুপুরে দন্ডপ্রাপ্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান জানান, সোমবার রাতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ আব্দুর রহিমকে আটক করা হয়। পরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত রহিমকে এক বছরের কারাদন্ড প্রদান করেন। পাশাপাশি জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর