শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

৯৯৯ নাম্বারে ফোনেও রক্ষা মেলেনি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ন

চাঁদাবাজদের হুমকি থেকে রক্ষা পেতে ৯৯৯ নাম্বার ফোন করে থানা পুলিশের সহযোগিতা চেয়েছিলেন বেকারী মালিক জাকির হোসেন তালুকদার (৫২)। সঠিক সময়ে ঘটনাস্থলে পুলিশ না যাওয়ায় ওই ব্যবসায়ীকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে চাঁদাবাজরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বিএনপি বাজার এলাকায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জাকির হোসেন তালুকদার অভিযোগ করে বলেন, বার্থী ইউনিয়নের বিএনপি বাজার এলাকায় তার বেকারী ব্যবসা রয়েছে। সে সুবাধে স্থানীয় আওয়ামী লীগ নেতা মকবুল সরকারের সহযোগী জাকির সরকার ও সরোয়ার সরকার তার (জাকির) কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। এনিয়ে শনিবার দিবাগত রাতে ৯৯৯ নাম্বারে ফোন করে থানা পুলিশকে বিষয়টি অবগত করেছিলেন। রবিবার সকালে চাঁদাবাজদের দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় জাকির হোসেনকে কুপিয়ে জখম করা হয়। গুরুত্বর অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর