শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

বগুড়া শাজাহানপুরে জামায়াতের দুই নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন

বগুড়া শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর দুই নেতাকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে বগুড়া শাজাহানপুর  উপজেলার মাঝিড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে কাজী সাইফুল ইসলাম ও মৃত ইয়াকুব আলীর ছেলে ইউসুফ আলী সহ  সর্বমোট ১০ জনের নামে মামলা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বলেন,পুলিশ ২৪ ডিসেম্বর রাত ১২টার দিকে শাজাহানপুর উপজেলায় জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাসি চালিয়ে দুইজন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। এভাবে নিরপরাধ জামায়াতের নেতাকর্মীদের বিনা উস্কানীতে গ্রেফতার শুধু অন্যায়ই নয়, অগণতান্ত্রিক, অমানবিক ও অসাংবিধানিকও বটে। এই অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তির দাবি করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর