শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ইজিবাইক চোর চক্রের মূল হোতা আটক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২, ৬:২৪ অপরাহ্ন

ইজিবাইক চোর চক্রের মূল হোতাকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় চোরাইকৃত ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

আটক রাজিব হাওলাদার (৩০) জেলার উজিরপুর উপজেলার গাববাড়ি এলাকার জাকির হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন থেকে গরিয়াগাবা এলাকার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থেকে চোরাই কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, উজিরপুরের জয়শ্রী বাজারে অভিযান চালিয়ে রাজিবকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইকের পাঁচটি ব্যাটারি ও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়।

সূত্রমতে, উজিরপুরের নরসিংহা গ্রামের বাসিন্দা খলিলুর রহমান গত ১১ ডিসেম্বর বেলা একটার দিকে গরিয়াগাবা এলাকার একটি বাড়ির সামনের সড়কে তার ইজিবাইক রেখে নিজ বাড়িতে যায়। ফিরে এসে তিনি (খলিলুর) তার ইজিবাইকটি আর খুঁজে পায়নি। পরে বরিশাল র‌্যাব-৮ এর সহায়তা চাওয়া হয়।

সূত্রে আরও জানা গেছে, র‌্যাবের মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান চালিয়ে জয়শ্রী বাজার এলাকা সংলগ্ন মেসার্স মা অটো অ্যান্ড চায়না ব্যাটারি দোকানের সামনে থেকে ইজি বাইকের পাঁচটি ব্যাটারি ও একটি ইজিবাইক উদ্ধার করেন। এ সময় রাজিব হাওলাদারকেও আটক করা হয়। পরে রাজিবের স্বীকারোক্তি অনুযায়ী গরিয়াগাবা এলাকার চৌমুহনী বাজার ব্রিজের ঢাল থেকে আরও একটি চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজিবাইক চালক খলিলুর রহমান উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর