শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনায় ৬৫ বোতল ফেন্সিডিল সহ ২জন মাদককারবারি গ্রেফতার  

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৬:৩৫ অপরাহ্ন

পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পুলিশ পরিদর্শক(নিরস্ত্র),  আব্দুস ছালাম এর নেতৃত্বে শুক্রবার(৯ ডিসেম্বর) ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) জাহাঙ্গীর আলম, এসআই
(নিরস্ত্র) তানভীর রহমান,
এসআই(নিঃ) আব্দুল জলিল,এএসআই(নিরস্ত্র) আমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানাধীন  রাজাপুর (তিনগাছা) গ্রামের মৃত আদুলি বিশ্বাস এর লিচু বাগানের ভিতরে অভিযান চালিয়ে ০২জন মাদক ব্যবসায়ী  মৃত রহিম সরকােরের ছেলে জিয়া সরকার (৪০),
ও আসামত প্রামানিকের ছেলে  মঞ্জু প্রামানিক (২৮), মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয় করা অবস্থায় ৬৫(পয়ষাট্টি)বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, গ্রেপ্তার ১নং আসামী  জিয়া সরকার এর বিরুদ্ধে ০৭(সাত)টি মাদক মামলার বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর