শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ১২:০৪ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন যশোর থেকে:

যশোর কেশবপুরে সড়ক দূর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চলন্ত ট্রাকের ধাক্কায় ওই কৃষকের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী করিমন নেছা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মোমিনপুর গ্রামের মৃত কালাচাঁদ মোড়লের ছেলে কৃষক নূরুল ইসলাম মোড়ল (৫০) ক্ষেতের সবজি এনে স্থানীয় হাসানপুর বাজারে বিক্রি করে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে হাসানপুর-বগা সড়কের কাবিলপুর বালুর বিল নামক স্থানে পৌছালে পেছন থেক দ্রুতগামী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

 

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উদ্দীন বলেন, লাশ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর