শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রায়গঞ্জে মাদকদ্রব্যসহ ৫ ব্যবসায়ী আটক

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৪:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ ৫ ব্যবসায়ীকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা পিংকি পাম্পের কাছে লালমনিরাট থেকে নারায়নগঞ্জ গামী মালবাহী ট্রাকে তল্লাসি চালিয়ে ৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ ৫ ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃতরা হলেন, লালমনির হাটের কালীগঞ্জের উত্তর বত্রিশ হাজারি(চাপার হাট)এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল ইসলাম,সুদনা রায়ের ছেলে সুমন্ত রায়,তরুণী রায়ের ছেলে রতন চন্দ্র, সিরাজগঞ্জ সদর থানার চককোবদাশ পাড়া এলাকার আব্দুল হানিফ শেখ এর ছেলে রাসেল শেখ ও রাজু শেখ।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান মাদকসহ ৫ জনকে আটক করা হয় ।এ সময় গাঁজা ও ফেন্সিডিল বহনকারী ১টি ট্রাক, ১টি মোটর সাইকেলসহ নগদ ১৫ হাজার টাকাও জব্দ করা হয়।এ ঘটনায় মামলা দায়ের করত: আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর