শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বিরল রোগে আক্রান্ত দক্ষিণী অভিনেত্রী সামান্থা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১:১০ অপরাহ্ন

কয়েক মাস আগেই তিনি আক্রান্ত হয়েছেন মায়োসাইটিস নামের এক বিরল রোগে। ইনস্টাগ্রামে রক্তনালিতে ওষুধের নল লাগানো ছবি প্রকাশ করে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিজেই খবরটি জানালেন।

প্রতিকূলতার প্রসঙ্গে কথা বলতে গিয়ে অসুস্থতার কথা তুলে ধরেছেন দক্ষিণী তারকা। মায়োসাইটিস নামের একটি রোগ বাসা বেঁধেছে তার শরীরে। চলতি সপ্তাহেই প্রকাশ পেয়েছে তার পরবর্তী সিনেমা ‘যশোধা’র ট্রেলার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পেছন থেকে তোলা ছবিতে শিরায় ওষুধ লাগানো অবস্থায় সেই ট্রেলারই দেখতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

ছবির সঙ্গে একটি বিবরণীও প্রকাশ করেছেন সামান্থা। সেখানে তিনি জানিয়েছেন, ‘যশোধা’ সিনেমার ট্রেলার দেখে ভক্তরা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে তিনি আপ্লুত। সেখান থেকেই তিনি জীবনের যাবতীয় প্রতিকূলতার মোকাবিলা করার সাহস পাচ্ছেন। প্রতিকূলতার প্রসঙ্গে কথা বলতে গিয়েই অসুস্থতার কথা তুলে ধরেছেন দক্ষিণী তারকা।

লিখেছেন, কয়েক মাস আগে আমার একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে। রোগটির নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সুস্থ হওয়ার পরেই সে কথা জানাব। কিন্তু যা ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে বেশি সময় লাগছে।

ন্যাশনাল হেলথ সার্ভিস বলছে, মায়োসাইটিস এমন একটি রোগ যাতে রোগীর দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত তারই সুস্থ সবল পেশিকে শত্রু ভেবে আক্রমণ করে। এই বিরল সমস্যায় পেশি দুর্বল হয়ে যায়। শুরু হয় ব্যথাও। রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর।

সামান্থা জানিয়েছেন, চিকিৎসকেরা যথেষ্ট আত্মবিশ্বাসী যে তিনি সেরে উঠবেন। কিন্তু শারীরিক ও মানসিকভাবে তার মধ্যে প্রবল টানাপোড়েন চলছে। কখনও কখনও তার মনে হচ্ছে, আর একদিনও সহ্য করতে পারবেন না। কিন্তু তবুও সেই মুহূর্ত পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে তাকে। সামান্থার আশা, এভাবেই অসুস্থতার দিনগুলোও ঠিক কেটে যাবে। সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর