সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আটঘরিয়ার মাজপাড়া ইউপি চেয়ারম্যান আ: গফুর মিয়ার বহিস্কার ও সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

মাসুদ রানা  আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার মাজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আ: গফুর মিয়ার বহিস্কার ও তার সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ২৫০০ টাকার মানবিক সহায়তা তালিকায় ভূয়া মোবাইল নম্বর, মৃতব্যক্তির নাম, অন্য জেলা ও উপজেলার বাসিন্দাদের নাম সহ অনেক অনিয়ম ও দূর্ণীতি পেলে প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি জেলার আহবায়কও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ৬১নং সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি কর্তৃপক্ষের নির্দেশনায় সঠিক তথ্য দেন।

এতে চেয়ারম্যান আ: গফুর মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে সন্ত্রাসী বাহিনী দ্বারা মারাক্ত জখম করে। আটঘরিয়া উপজেলা শিক্ষকবৃন্দ গত ২৩ জুন মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী অফিসারকে স্মারক লিপি দিলেও দূর্ণীনিবাজ চেয়ারম্যানকে বহিস্কার না করায় শিক্ষকদের মাঝে ক্ষোভ বিরাজ করে।

পাবনা জেলা শিক্ষকবৃন্দগত ১২ জুলাই আবারো মানববন্ধন করে উক্ত চেয়ারম্যান এর বহিস্কারসহ অপরাধীদের শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচী দেয়া হবে বলে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে স্মারক লিপি দেন।

এসময় শিক্ষকনেতা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও আ: মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাকেন শিক্ষক নেতা একরামুল কবির মামুন, শাহ জামাল,ৈ হোসনেয়ারা পারভীন, আনোয়ার হোসেন, মেহের নীগার, বিলকিস আক্তার বানু, গোলাম মোস্তফা, সাইদুর রহমান, বাকী বিল্লাহ, কুতুব উদ্দিন আইবেক, লালন উদ্দিন, মুকুল হোসেন, আফজাল হোসেন প্রমূখ।

এসময় শিক্ষক নেতারা বলেন, গত ২৩ জুন আটঘরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন তদুপরি চেয়ারম্যান বহিস্কার না হওয়ায় শিক্ষকরা হতাশা ব্যক্ত করেন। শিক্ষকবৃন্দ অনতিবিলম্বে উক্ত চেয়ারম্যানকে বহিস্কার সহ সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীদের বিচার ও শিক্ষকদের নিরাপত্তার দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিবেন বলেন জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর