রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে কুলি’র মৃত্যু

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে বাবুল হক (৪৮) নামের এক কুলি’র (লোড-আন লোড শ্রমিক) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার কলেজ মোড় এলাকার আদর্শ বিদ্যানিকেতন স্কুলের সামনে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বাবুল উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর, কলেজ মোড় একালার মৃত নইমুদ্দিনের ছেলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক থেকে সিমেন্ট আন-লোড করার জন্য বাবুল ট্রাকের উপরে উঠলে অসাবধানতা বশতঃ পিছলে ট্রাক থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অচেতন অবস্থায় মাটিতে লুটে পড়ে। তাৎক্ষনিকভাবে, সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে রেফার করা হয়েছিল। পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই বাবুল মারা যায়। উল্লেখ্য, বাবুল হকের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর