সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ম্যুরালে পুষ্পস্থাবক অর্পন প্রদান করা হয়। এরপর নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সুনীল দাস, সহ সভাপতি এস এম মুজিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খাণ হীরা, নির্বাহী সদস্য রবিউল বিশ্বাস। সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর সিনিয়র সহ সভাপতি গাজী রেজাউল করিম, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, সদস্য রকিবুল ইসলাম রুবেল, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিছ, সাংবাদিক জাবেদ আলী, জাহিদ হোসেন লিটন, আশরাফুল আলম, আনিস শিকদার, মনির, হান্নান প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল অর্পণের মধ্যে দিয়ে শোক দিবসের অনুষ্ঠান শেষ করা হয়। ঐ  অনুষ্ঠান পরিচালনা করেন নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলাউদ্দিন খান হীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর