সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিইসি সবাইকে সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৬:৪৪ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, যাকে দিয়ে ভূত ছাড়াবে, তাকেই ভূতে ধরেছে, বিশেষ করে সিইসির কথাই যদি বলি, বর্তমান সিইসি সবাইকে সন্ত্রাসের পথে ঠেলে দিচ্ছে।

১৮ জুলাই বেলা ১২ টায় মতিঝিলস্থ একটি রেস্টুরেন্টে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ব্যাংক-বীমায় কর্মরতদের সাথে নতুনধারার রাজনীতিকদের এক মতবিনিময় সভায়  তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, সবাইকে খুবই সতর্ক থাকতে হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করার বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশ  ও মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মোমিন মেহেদী তাঁর বক্তব্যে আরো বলেন, স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র আর সন্ত্রাসতন্ত্রকে পৃষ্টপোষকতা দিতে সিইসির রাইফেল-তলোয়ার বক্তব্য ভয়াবহ বার্তা দিচ্ছে। প্রতিনিয়ত দেশে সন্ত্রাস-জবরদখলকে উৎসাহ যোগাচ্ছে বর্তমান সিইসি। এটা আগামী নির্বাচনেও ব্যপক প্রভাব ফেলবে। এই  সিইসি শুধু নির্বাচন নয়; দেশ ও দেশের মানুষকেও চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর