বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ডিবি পুলিশের ভারতীয় গাঁজা সহ গ্রেপ্তার ২

সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ জুন, ২০২২, ২:২০ অপরাহ্ন

যশোর জেলা ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বেলা ১২ টার সময় এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে গাঁজা সহ আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন যশোর জেলা ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল শিকড়ী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মো. আজহারুল ইসলাম (৫০) ও চৌগাছা বাদেখানপুর গ্রামের নুর ইসলামের ছেলে মো. মিলন হোসেন (৩১)।

যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ও চৌগাছায় পৃথক দুটি অভিযানে ১কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুইজন আসামী গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর