শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

১০ জুন সারাদেশে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’

চলনবিলের আলো বিনোদন ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

পশ্চিবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়। শাকিব খানের পর এবার তিনি বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করেছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি আগামী ১০ জুন সারাদেশে মুক্তি পাবে। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন শ্রাবন্তী।

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী এবং শান্ত খান। সিনেমাটি প্রসঙ্গে শান্ত বলেন, সিনেমাটিতে আমি ছাত্রের চরিত্রে অভিনয় করেছি। এতে দেখানো হবে, আমরা সবাই নিরাপদ সড়কের আন্দোলনে নামি। আমার সঙ্গে কাজ করেছেন শ্রাবন্তী। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’

শান্ত আরো বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হওয়ার আগে বেশ কিছুদিন অভিনয়ের ওপর প্রশিক্ষণ নিয়েছিলাম প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চু আঙ্কেলের কাছে। তখনো সারা দেশে ছাত্র আন্দোলনের রেশ কাটেনি। আমি ইউটিউব দেখে ছাত্রদের মিছিলসহ নানা মুভমেন্ট আত্মস্থ করেছি। পরিচালক রনি ভাইও আমাকে সহযোগিতা করেছেন। শ্রাবন্তীর কথা না বললেই নয়, সহশিল্পী হিসেবে তার তুলনা হয় না। আমার সঙ্গে শুটিংয়ের আগে প্রতিটি দৃশ্য নিয়ে আলোচনা করতো। বেশ সুবিধা হতো আমার। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে।’

শ্রাবন্তী-শান্ত ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর