সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা চাই : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৪:৫১ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ইসলামকে পূঁজি করে ধর্ম ব্যবসার অভিযোগে যদি তালিকা আসতে পারে, আমরা ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি-সচিব-আমলা-সাংবাদিক-রাজনীতিক-শিক্ষক-আইনজীবি-ব্যবসায়ীর তালিকা চাই। আর এই তালিকা যদি দুদকে গণ কমিশন জমা না দেয়; আগামী নির্বাচনকে সামনে রেখে সেই তালিকা তৈরি ও জমা দেবে নতুনধারার  রাজনীতিকেরা।  

১৭ মে সকাল ১০ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘১১৬ ইসলাম ধর্মীয় আলেমের তালিকা বনাম ১ লক্ষ ১৬ হাজার দুর্নীতিবাজের তালিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।     এসময় মোমিন মেহেদী আরো বলেন, কেবলমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যদি দেশে যখন তখন যা খুশি তা করা হয়; তাহলে তা প্রতিহত করবে স্বাধীনতা ও ধর্মব্যবসা বিরোধী সাধারণ মানুষ। তারা রাজনীতিকে ধর্মীয় করণ যেমন চায় না, তেমনি স্বাধীনতাকে দলীয় করণ করাও চায় না। তারা চায় ধর্ম যথাযথ পালনের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার জন্য মানবতার কল্যাণে নিবেদিত থাকতে। সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য সামিয়া  মাহী প্রমুখ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর