সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান অভয়নগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি, মহাসড়ক প্রদক্ষিণ টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর চুল কাঁচি দিয়ে কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা আটোয়ারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন নাগরপুরে ২৮ অক্টোবরের শহীদদের স্মরণে যুব বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে নানীর বাসা থেকে ফেরার পথে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৬ মে, ২০২২, ১২:১৭ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে নানীর বাসা থেকে ফেরার পথে ৮ম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে সিঙ্গাপুর ফেরত এক যুবকের বিরুদ্ধে।
শনিবার(১৪ই মে) বিকেলে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার মেয়েটির বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।
অভিযুক্ত যুবকের নাম নাজমুল ইসলাম (২৫)। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের আজাহার আলীর ছেলে।
ছাত্রীর বাবা বলেন, আমার শশুর বাড়ি একই গ্রামে। আমার মেয়েটি নানার বাড়ি থেকে ফেরার পথে নাজমুল ইসলাম হাত ধরে জোড় পুর্বক রাস্তার পাশে আঁখের জমির ভিতরে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। মেয়েটির বাড়ি ফিরতে দেরী হওয়ায় আমার স্ত্রী খুঁজতে বের হয়। মেয়েটির চিৎকার বুঝতে পেরে আমার স্ত্রী এগিয়ে গেলে অভিযুক্ত ব্যাক্তি পালিয়ে যায়।
তিনি আরো বলেন, অভিযুক্ত নাজমুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী। কিছুদিন হলো বাড়িতে আসছে। আসার পর থেকেই আমার মেয়েকে রাস্তা ঘাটে দেখলেই ফোন নাম্বার চাইত, বিভিন্ন রকম কথা বলত।
তবে অভিযুক্তের মা নাজমা বেগম বলেন, আর কয়েকদিন পর আমার ছেলে সিঙ্গাপুর চলে যাবে। যার কারনে মেয়েটির পরিবার পরিকল্পিত ভাবে এই অভিযোগ করছে। আমার ছেলে শনিবার সকাল থেকে কাগজপত্র নিয়ে নাটোরে অবস্থান করছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, মেয়েটির বাবা বাদি হয়ে ধর্ষনের অভিযোগ করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর