সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বিরোধী দল না খুঁজে দুর্নীতিবাজ খুুঁজুন : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭:০২ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় অন্যান্য মন্ত্রী-এমপি-রাজনীতিকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, বিরোধী দল না খুঁজে দুর্নীতিবাজ খুুঁজুন, নীতিবান নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখুন।

১৬ এপ্রিল বিকেলে গুলিস্তানে ইফতার সামগ্রী বিতরণ প্রদানপূর্বক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিয়ে অপরাধ-দুর্নীতির রাজনীতিকে ‘না’ বলে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে ভালোবেসে। পবিত্র রমজানে নিন্মবিত্ত মানুষদের কথা ভুলে গেছে সরকার, ভাসমান মানুষদের কথা ভুলে গেছে সরকার, প্রতিবন্ধী-বৃদ্ধ-বৃদ্ধাদের কথাও ভুলে গেছে সরকার; তাদের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য নতুনধারার রাজনীতিকদের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে এখনই জেগে উঠতে হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর