বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় চার শিক্ষা প্রতিষ্ঠানে হাইজেনিক উপকরণ বিতরণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৪:১৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লক্ষ টাকা মূল্যের ১৭ রকমের হাইজেনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টার দিকে পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হাইজেনিক উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, ভেড়ামারা উদয়ন একাডেমি, পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয় ও ভেড়ামারা দাখিল মাদরাসা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল হক, ভাঙ্গুড়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত, মাদরাসা সুপার হাফিজুল ইসলাম ও প্রধান শিক্ষক আবু সাইদ প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর