সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সুজানগরে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

উপজেলা প্রশাসনের আয়োজনে, তিন দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা চত্বরে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্যদেন, সহকারী কমিশনার ভূমি মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোর্শেদ। এ সময় আরো বক্তব্যদেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াজেদ আলী। অনুষ্ঠানে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি জন্য পুরস্কার বিতরণ করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর