সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

পশুত্বের রাজনীতি বন্ধ করুন : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২, ১০:০৬ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দেশের বর্তমান প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপি-পুলিশ-প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেছেন, ক্ষমতায় থাকার আর আসার রাজনীতি অনেক করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কেউ কেউ পশুত্বে পরিচয়ও দিচ্ছেন, ধর্ম-মানবতার জন্য হলেও এবার পশুত্বের রাজনীতি বন্ধ করুন।

৬ মার্চ বিকেল ৩ টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের ডাস চত্বরে জাতীয় শিক্ষাধারার নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাত আয়োজনে তিনি উপরোক্ত কথা বলেন। জাতীয় সাংস্কৃতিকধারার যুগ্ম আহবায়ক কলি আহসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সামিয়া চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান রবিউল আলম খান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব বিনয় বালা, রবিউল আলম চৌধুরী প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতিকেরা রাশিয়ার ইউক্রেন হামলার নিন্দা জানাচ্ছে। ছাত্র-যুব-জনতার অধিকার আদায়ের জন্য নিবেদিত থাকার পাশাপাশি সাহসের সাথে সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার; তারা কোন নীতি বর্হিভূত কাজ দেখলেই প্রতিবাদ করবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর