বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

ভাঙ্গুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৬:৪৭ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খাঁন। প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, ভাঙ্গুড়া অনলাইন প্রেক্লাবের সভাপতি ও বিএম কলেজের অধ্যক্ষ বদরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন মিঠু প্রমুখ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর