শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেলেন গৌরনদীর সাংবাদিক ফারুক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ১১:০৭ অপরাহ্ন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান ও তার স্বজনরা।
রবিবার (২৩ জানুয়ারি) বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসান ছয়জন আসামির মধ্যে সাংবাদিক মোল্লা ফারুক হাসান (২৪) তার বোন বেবী বেগম (২৬), বোন জামাতা লিটন সরদার (৩০), বোনের শশুর (লিটন সরদারের পিতা) মোঃ সিরাজ সরদারকে (৬৫) বেখসুর খালাস প্রদান করেন। বাকী দুই আসামি উজিরপুর উপজেলার জল্লা গ্রামের মৃত আশ্রাফ আলী সরদারের পুত্র সিফাত সরদার (২২) ও গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার মৃত রশিদ মোল্লার পুত্র আরিফ মোল্লাকে (২৮) এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান খান বাদী হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার তৎকালিন এসআই মোঃ সগীর হোসেন নয়জনের স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালতে আসামিদের অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। আসামি পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ (মধু) ও এসএম রফিকুল ইসলাম।
মিথ্যে মামলা থেকে অব্যহতি পাওয়া সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, গৌরনদী মডেল থানার তৎকালীন ওসির নানা অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় আমাকে হয়রানি করার জন্য আমার ছোট ভাই, বোন, বোন জামাতাসহ পাঁচজনকে মিথ্যে মাদক মামলায় আসামি করা হয়েছিলো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর