শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারি, ২০২২, ৭:০৩ অপরাহ্ণ

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (০৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের মাধপুর তৈলকুপি এলাকায় ও পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের জোতআদম গ্রামের নূর মোহাম্মদের মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়ার আতাইকুলা ইউনিয়নের পুটিগাড়া গ্রামের তারুণ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের কহায় হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৮) ও সদরের দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে ও জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৮)।

স্থানীয়রা জানায়, সকালে ধান বিক্রি করার জন্য আতাইকুলা বাজারে ভ্যানগাড়ি করে যাচ্ছিল রবিউল ইসলাম ও আব্দুল মোমিন। বাজার পাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সকাল ৭টার দিকে সাজ্জাদ হোসেন জোতআদম মোড় থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাজ্জাদ মারা যায়।

জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী ও সুঠাম দেহের অধিকারী ছিল। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

মাধপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঘটনার সময় একটি মালবোঝাই ট্রাক পাবনা থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পুটিগাড়া থেকে ভ্যানটি তৈলকুপি মোড় হয়ে মাধপুরের দিকে যাচ্ছিল। পরে ভ্যানটির এক্সেল ভেঙে গেল পেছন থেকে পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের এক যাত্রী মারা যায়। অপরজন হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর