সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় নতুন ২ জন করোনা সনাক্ত : মোট আক্রান্ত ১৯

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় বুধবার আরো দু’জনের শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়েছে। এদের একজন দক্ষিণ সারুটিয়া গ্রামের বাসিন্দা,যিনি ঢাকায় অবস্থান কালে আক্রান্ত হন। অপরজন ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন। উভয় ব্যক্তির শরীরে স্বর্দিজর উপসর্গ দেখা দেওয়ায় স্বাস্থ্য কর্মীরা তাদের নমুনা সংগ্রহ করে সম্প্রতি আইইডিসিআর-এ পাঠায় । আজ বুধবার বিকালে তাদের ফলাফল পজেটিভ বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এবারই প্রথম স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন সামাজিক সংক্রমণের মাধ্যমে করোনায় আক্রান্ত হলো। এতদিন যারা আক্রান্ত হয়েছেন তাদের সবারই বাইরে থেকে আসা বা সফরের একটা হিস্ট্রি ছিল। কিন্তু পিয়ন নুরুল ইসলাম হাসপাতালে আসা রোগীদের সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছে। তাই উপজেলার অধিবাসীকে আরো সতর্ক হতে হবে। না হলে মহামারী থেকে রক্ষা পাওয়া অসম্ভব হয়ে পড়বে।

তিনি আরো বলেন,করোনাকে ভয় পাবার কিছু নেই। যারা স্বাস্থ্য বিধি মেনে চলবে,সাবান দিয়ে ঘনঘন হাত ধুবে,সামাজিক দূরত্ব মানবে এবং বাইরে বের হওয়ার আগে মুখে মাস্ক পড়বে তারা সুরক্ষিত থাকবে। সে হাট-বাজার,অফিস, কিংবা মসজিদ-মন্দির হোক,সর্ব ক্ষেত্রে এ নিয়ম মানতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর