রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় বধ্যভূমি হতে প্রাপ্ত শহীদদের দেহাবশেষ হস্তান্তর

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় ১০ডিসেম্বর উপজেলার লক্ষীপুর বধ্যভূমি হতে প্রাপ্ত মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের দেহাবশেষ গণহত্যা নির্যাতন ও মুক্তিযোদ্ধা বিষয়ক গবেষণা কেন্দ্রকে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই হস্তান্তর করা হয়।

আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষীপুর বধ্যভূমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সভাপতি ড. মুনতাসীর মামুনের হাতে স্বাধীনতা যুদ্ধে শহিদদের দেহাবশেষ হস্তান্তর করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. নাজমুস সাদাদ রত্ন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জহুরুল হক।

উল্লেখ্য, উপজেলার লক্ষীপুর বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মান কাজ চলাকালে গত ৪ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে শহিদদের দেহাবশেষ পাওয়া যায়। সেই দেহাবশেষ আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর