সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

বরিশালে আরও ৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৩:৪৫ পূর্বাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৯ জন সুস্থ ২৬ জন। বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত ধরা পরেছে। এ নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪৯ জনে। তাদের এক জন প্রথম বারের মতো বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বাসিন্দা পুরুষ বয়স (৫০), গৌরনদী উপজেলার বাসিন্দা নারী বয়স (৪৮), অপর জন বরিশাল মহানগরীর বাসিন্দা পুরুষ বয়স (৩৫)।বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে তিন জনের রিপোর্ট পজেটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিন জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল জেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ ১১জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৪জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ২জন, মুলাদী ১জন, আগৈলঝাড়া ১জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়। বুধবার ৬ মে পর্যন্ত বরিশাল জেলায় ২৬ জন করোনা রুগী সুস্থ হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর