সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সাংবাদিকতায় বিশেষ অবদান স্বরুপ মানবাধিকার শান্তি পদক পেলেন সাংবাদিক আক্তারুজ্জামান বকুল

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১, ৬:০৯ অপরাহ্ন

বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ খ্রি. উপলক্ষে মানবাধিকার শান্তি পদক পেলেন দৈনিক যুগান্তর টাঙ্গাইলের নাগরপুর প্রতিনিধি ও নাগরপুর প্রেস ক্লাব সভাপতি  আক্তারুজ্জামান বকুল। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। গতকাল শনিবার সন্ধায় সেগুনবাগিচা কচিকাচার মেলা মিলনায়তনে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, গুনিজন সংবর্ধনা ও পথশিশুদের মাঝে কম্বল বিতরন করা হয়। এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি (অব:) বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়াম্যান মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও আয়োজক সংগঠণের মহাসচিব মো. আর.কে রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি সম্পদ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ড. মোছাদ্দেক হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. রোজিনা আক্তার প্রমুখ। নাগরপুর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর উপজেলা প্রতিনিধি আক্তরুজ্জামান বকুল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার শান্তি পদক পাওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নাগরপুর প্রেসক্লাব এবং নাগরপুর রিপোর্টার্স ইউনিটিতে কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এছাড়া পৃথকভাবে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন নাগরপুরের ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জ্বনাব ডা.এম.এ.মান্নান ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও ভারতের বিহার রাজ্য হতে রত্ন অ্যাওয়ার্ড ও কলকাতা নিউজ প্রেস ইন্ডিয়া হতে সম্মাননা স্মারক প্রাপ্ত নাগরপুরের সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর