সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মৌলিক অধিকার রক্ষাই মানবাধিকার : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৯:৫৯ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মৌলিক অধিকার রক্ষাই মানবাধিকার; মৌলিক অধিকার কেড়ে নিয়ে আজ জাতীয় জীবনে মানবাধিকার লঙ্ঘণের রেকর্ড গড়েছে বর্তমান ক্ষমতাসীন সরকারের একটি অংশ। এদেরকে প্রতিহত করতে নতুন প্রজন্মকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।

১০ ডিসেম্বর সকাল ১০ টায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে অনুষ্ঠিত ‘মানবাধিকার রক্ষায় মৌলিক অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক হাবিব চৌধুরী, রাবেয়া খান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নির্মম ক্রশ ফায়ার বন্ধের জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে মানবাধিকার রক্ষায়। একই সাথে মৌলিক অধিকার যেন সকলে যথাযথভাবে পায়, সে জন্য কর্মসূচি অব্যহত রাখতে হবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর