শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

চাটমোহরে অগ্নিকান্ডে ৫ লক্ষ টাকার ক্ষতি

চলনবিলের আলো ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। (৩০ নভেম্বর) মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় জনতা ও ক্ষতিগ্রস্থদের মাধ্যমে জানাযায়, মঙ্গলবার ভোরে ছাইকোলা কাঁচাবাজার সুরুজ্জলের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এরই মধ্যে নুর আলম, আনিসুর রহমান, আতিক ও গোলাম মোস্তফার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকান মালিকেরা বলেন, এ ঘটনায় তাঁদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, খবর পেয়ে ইউপি চেয়ারম্যানকে তালিকা দিতে বলেছি। ক্ষতিগ্রস্থদের দ্রুত সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর