শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আটঘরিয়ায় বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ২:৫৯ অপরাহ্ন

সিসিডিবি-এমএফপি কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি” অনুষ্ঠান গত ৩০ নভেম্বর প্রদান করা হয়েছে। সিসিডিবি-এমএফপি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু। বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকা সমন্বয়কারি পাবনা অঞ্চল মো: হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি বক্তব্য দেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, দেবোত্তর ডিগ্রী অনার্স কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন রিফাত।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ রানা, সিসিডিবি শাখা ব্যবস্থাপক সেলিম হোসেন, হিসাব রক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ। দেবোত্তর গ্রামের গোলাম রোব্বানীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিশিক্ষার্থী রুহুল আমিন রিফাত এর হাতে এসময় বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি ৩০০০ হাজার টাকা তুলে দেন। সে ৩০০০ হাজার টাকা প্রতিমাসে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি উক্ত অফিস থেকে পাবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর