সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে; হোন্ডা তারো  

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ২:১১ অপরাহ্ন

জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির ভাইস-মিনিস্টার হোন্ডা তারো রবিবার বলেছেন, জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং ভবিষ্যতে দেশের আরও উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে। খবর বাসসর।
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন, বাংলাদেশ ২০২১-এর উদ্বোধনী অধিবেশনে হোন্ডা তারোর বিশেষ বার্তাটি পাঠ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর একটি হোটেলে দুদিনের আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১-এর ভার্চুয়াল উদ্বোধন করেন।
বিআইডিএ এই শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল। তারো বলেন, গত দুই বছরে কোভিড-১৯ এর বিস্তার বাংলাদেশের পাশাপাশি জাপানকেও বিভিন্নভাবে প্রভাবিত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এখন এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধার অর্জন করেছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর