শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

ইউপি নির্বাচন ; উল্লাপাড়ায় অস্ত্র মামলায় বিদ্রোহী প্রার্থীর প্রধানকর্মী গ্রেপ্তার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 
আপডেট সময়: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচনী অফিসে দেশীয় অস্ত্র সংরক্ষণ মামলার প্রধান আসামী মোঃ মোমিন ভুইয়াকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে পূর্ণিমাগাতী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মোমিন পূর্ণিমাগাঁতী গ্রামের আবুল কালামের ছেলে এবং ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সদস্য। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আল আমিন সরকার এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উল্লাপাড়া মডেল থানা পুলিশ গত ৫ নভেম্বর বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর নিজ গ্রাম কোনাগাঁতীতে নির্বাচন পরিচালনার অফিস হিসেবে পরিচিত স্বপ্ন চূড়া ক্লাব থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক মোতাহার হোসেন বাদী হয়ে সেদিন রাতেই চেয়ারম্যান প্রার্থী আল আমিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সমর্থকসহ মোট ২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, গ্রেপ্তার মোমিন উক্ত মামলার এজাহার ভুক্ত প্রধান আসামী। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে । আগামী ২৮ নভেম্বর পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর